1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে হাদি ভাইকে বিক্রি করছেন: আব্দুল কাদের ইসলামের দৃষ্টিতে বিদআতের ভয়াবহ পরিণতি আমাকে ক্ষেপালে আপনার হাফপ্যান্ট খুলে যাবে, হাঙ্কি-পাঙ্কি করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী ধর্মপাশায় পুলিশী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জগন্নাথপুরে প্রবাসী সমাজসেবক আক্তারুজ্জামানের পিতৃবিয়োগ শোক প্রকাশ গুলিবিদ্ধ বিএনপি নেতা মারা গেছেন দেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এটি: আইন উপদেষ্টা টি-টোয়েন্টি বিশ্বকাপ/ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড বিএনপির সঙ্গে ভারতের চুক্তির খবরটি অপপ্রচার:মাহদী আমিন ২৩৮ আসনে গণভোটের প্রার্থী ঘোষণা এনসিপির

হাসনাতের ওপর হামলা/ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৭০

  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় রোববার জ্যামে আটকে থাকা গাড়িবহরে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ ঘটনায় রাতভর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। হামলার অভিযোগে এখন পর্যন্ত সন্দেহভাজন ৭০জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এখনও অভিযান চলছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৫ মে) সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে জ্যামে আটকে থাকা অবস্থায় ৪ থেকে ৫টি মোটরসাইকেল যোগে হামলা করা হয় তার গাড়িতে। এতে গাড়ির কাচ ভেঙে যায়। আহত হন হাসনাত। পরে পুলিশ প্রহরায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান বলেন, ঘটনার পর থেকে পুলিশের একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করছে। আটককৃতদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে অনেক জেলায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা।

এই হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কিছু শিক্ষার্থী।

সুত্র যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com