1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ অপরাহ্ন

১০ মাসে রাজধানীতে ১৯৮ খুন: ডিএমপি

  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক:
রাজধানী ঢাকায় গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের এই তথ্য দেন তিনি।
তালেবুর রহমান বলেন, গত ১০ মাসে শুধু রাজধানীতে গড়ে ২০টির মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বেশিরভাগ ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

এ সময় পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যার বিষয়টি নিয়েও কথা বলেন পুলিশের এই কর্মকর্তা। তিনি জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ অনুসন্ধান করছে। এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। হত্যায় জড়িত বাকি দুজনকে গ্রেফতার করার পর মূল তথ্য জানা যাবে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবীর পুরোনো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়।

ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দোকানে মাস্ক ও হেলমেট পরা তিন ব্যক্তি ঢুকে খুব কাছ থেকে তাকে গুলি করে চলে যায়। কখন দোকানে থাকা চেয়ার ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন তিনি। পাশে অন্যরা থাকলেও অস্ত্রধারীদের কিছুই করতে পারেননি। মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সূত্র-ঢাকা মেইল.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com