1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী

১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

  • Update Time : শনিবার, ২৮ জুলাই, ২০১৮
  • ২৭২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেটের দক্ষিণ সুরামার শ্রীরামপুর এলাকা থেকে ১০ হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো., মনিরুজ্জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জের লোহারমহল গ্রামের সেলিম আহমদের ছেলে জাহেদ আহমদ (২১) এবং পশ্চিম বেউর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুস সামাদ (২৬)। এছাড়াও আরো দুইজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। তারা হলেন জকিগঞ্জের পশ্চিম বেউর গ্রামের মৃত ছানুয়ার আলীর ছেলে বদরুল হক বদু এবং দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার বি ব্লক ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাসার মছদর আলীর (মৃত) ছেলে পারবান হোসেন।

র‍্যাব জানায়, সিএনজি করে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে জকিগঞ্জের সীমান্ত এলাকা থেকে সিলেট যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর চৌমোহনী বাজারস্থ যাত্রী ছাউনির সামনে সিএনজিটিকে থামার সংকেত দেয় র‍্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় র‌্যাব-৯।

এরপর আটককৃত সিএনজির টুল বক্সের অভ্যন্তরে কৌশলে লুকিয়ে রাখা ১০,০২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫০ লক্ষ্য ১২ হাজার ৫০০ টাকা।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সংঙ্ঘবদ্ধ ভাবে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। তারা দেশের বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে থাকে। তাদের সংগ্রহ করা মাদক অভিনব কৌশলে মজুদ করে পরিবহন করে। তাদের মজুদকৃত মাদকদ্রব্য, তাদের গড়ে তোলা মাদক নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা শহরে তারা সরবরাহ করে থাকে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য, সিএনজি ও গ্রেপ্তারকৃত আসামীদেরকে সিলেট জেলার মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com