1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেট নগরের ৬টি ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি, কারা পেলেন দায়িত্ব ফেসবুকে কমেন্ট নিয়ে বিরোধে যুবক খুন, সুনামগঞ্জ সীমান্ত থেকে গ্রেপ্তার-২ শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত যেমন হবে স্বামী-স্ত্রীর পারস্পরিক আচার ব্যবহার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা

২০ মার্চের মধ্যে সব প্রাথমিক শিক্ষককে টিকা নেওয়ার নির্দেশ

  • Update Time : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৭৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আগামী ২০ মার্চের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক-কর্মচারীকে করোনার টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্টকে করোনার টিকা দেয়ার বিষয়টি নিশ্চিত করতে এ নির্দেশ দেয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে সম্প্রতি এ নির্দেশ দেয়া হয়।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কোভিড -১৯ এর টিকা প্রদানের লক্ষ্যে ‘সুরক্ষা’ অ্যাপে বয়স নির্বিশেষে সব শিক্ষককে রেজিস্ট্রেশনের প্রবেশাধিকার দেওয়া হয়েছে। এক্ষেত্রে সংশ্নিষ্ট স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক-কর্মচারীকে আগামী ২০ মার্চের মধ্যে কোভিড-১৯ টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রতিদিন কতজন শিক্ষক-কর্মচারী টিকা নিয়েছেন, তা বেলা ২টার মধ্যে অধিদফতরে পাঠাতে হবে।

জানা গেছে, গত ১১ মার্চ পর্যন্ত ২ লাখ ১২ হাজার প্রাথমিক শিক্ষক-কর্মচারী করোনার টিকা গ্রহণ করেছেন। বাকি শিক্ষক-কর্মচারীদের এখন ২০ মার্চের মধ্যে করোনার টিকা গ্রহণ করতে হবে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধন করার নির্দেশ দিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদফতর।সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com