1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লেনদেন করলে আইনি ব্যবস্থা জগন্নাথপুর বাজারে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, প্রায় ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জগন্নাথপুর থানার উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা, প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার পর ৯৯৯-এ ফোন, স্বামী আটক দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জে ১৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ আল-কোরআনে ব্যবসা-বাণিজ্য চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

২১ আগস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক জড়িত : প্রধানমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫
  • ৫৩০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় ঘটনায় জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ওই হামলায় খালেদা জিয়া এবং তারেক রহমান জড়িত ছিলেন। এত কোনো সন্দেহ নেই।
ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে হামলায় নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদীতে শুক্রবার শ্রদ্ধা জানানোর পর এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্টের ঘটনার সঙ্গে জিয়া যেমন জড়িত ছিল, ২১ আগস্টের ঘটনার সাথে খালেদা জিয়া ও তার ছেলে জড়িত।
হামলার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, সেদিন আমরা সন্ত্রাসবিরোধী র্যারলি করতে গিয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হই। সেই হামলায় কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। গ্রেনেডের স্প্লিন্টারবিদ্ধ হয়ে পঙ্গু হন অনেকে। আমার সামনে অনেকে রয়েছে, আমার সাথে অনেকে আছে, যারা এখনো সেই স্প্লিন্টার নিয়ে চলছে।
এর আগে বিকাল ৪টা ৪০ মিনিটে আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে শহীদ বেদীতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com