1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী

২১ জেলার জন্য সুদিন আসছে : পরিকল্পনামন্ত্রী

  • Update Time : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৮৫৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার জন্য সুদিন আসছে। পদ্মা সেতু চালু হলে এই বরিশাল অঞ্চল দ্রুত উন্নয়ন হবে। জিডিবিতে দেড় থেকে ২ শতাংশ জাম্প করবে তাৎক্ষনিকভাবে। অর্থাৎ এ অঞ্চল এগিয়ে যাবে কয়েক ধাপ। ভাঙা থেকে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রেল প্রকল্প অনুমোদন হয়ে আছে। পায়রা বন্দরের প্রয়োজনেই রেল লাইন হতে হবে। এ ছাড়া মহাসড়কগুলো ফোর লেনে উন্নীত করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দিন দিন দেশ এগিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জনশুমারি ও গৃহ গণনা-২০২১ উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভায় সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতভ সরকার।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলার বর্তমান উন্নয়নের কারণ আমরা দৃঢ় নেতৃত্ব পেয়েছি। গত কয়েক বছরে আমরা একটানা ৮ পার্সেন্ট প্রবৃদ্ধি অর্জন করেছি গড়ে। যার ফলে আমাদের মাথাপিছু আয় এখন দুই হাজার ডলারের বেশি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

সুত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com