1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জহিরপুর নিজাম সুনাম প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন ইংরেজি বক্তৃতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুনামগঞ্জের দিবস তালুকদার ইইউ পর্যবেক্ষককে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানাল জামায়াত সুনামগঞ্জ-৩ জোটের ভোট থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী ইয়াসীন, পাশার সঙ্গে লড়বেন তালহা- মুশতাক শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: ‘নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়’ মাইকে ঘোষণা দিয়ে হামলা হয় র‍্যাব সদস্যদের ওপর গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প অযৌক্তিক চাপেও বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না: আইন উপদেষ্টা আল্লাহর রহমত ও দয়া অপরিসীম

২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরদিন অর্থাৎ ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারে নামবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, বিএনপির পুরোনো রীতি অনুযায়ী সিলেট থেকে এই কার্যক্রম শুরু করবেন তিনি। সেখানে দুই সুফি সাধক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে।

বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন, দলীয় প্রধান সিলেট থেকেই ভোটের প্রচার শুরু করে আসছেন। রীতি অনুযায়ী তারেক রহমানও সেখান থেকে প্রচার শুরু করবেন।

ভোটের প্রচার শুরুর বিষয়ে গতকাল শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ জানুয়ারি থেকে আমাদের সব রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন তারেক রহমান। এই দুই আসনে প্রচারে অংশ নেবেন তিনি। এ ছাড়া প্রচারণার অংশ হিসেবে বিভাগীয় পর্যায়ে জনসভার পাশাপাশি সমঝোতার ভিত্তিতে শরিকদের জন্য ছেড়ে দেওয়া আসনেও যাবেন বিএনপির চেয়ারম্যান।

সূত্র -কালবেলা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com