1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ সুনামগঞ্জ-৩‘ধানের শীষের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার’ অভিযোগ বিএনপির জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

২৩৮ আসনে গণভোটের প্রার্থী ঘোষণা এনসিপির

  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
গণভোটের প্রচারণায় জন্য ২৩৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণভোটের প্রচারণা এবং ‌‘হ্যা’কে জয়যুক্ত করার জন্য সচেতনতা কর্মসূচি এবং নানা ধরনের কার্যক্রম গ্রহণ করবে এনসিপি। আমরা প্রত্যাশা রাখবো, আপনারা আমাদের এই কর্মসূচি কাভারে যেতে পারেন। দেশের মানুষের কাছে সেটা পৌঁছে দেবেন।

তিনি আরও বলেন, আজকে আমরা গণভোটের প্রার্থী ঘোষণা করব। ২৭০টি আসনের যেখানে আমাদের নির্বাচনের প্রার্থী নেই। আমরা দেখছি যে সরকারসহ বিভিন্নভাবে গণভোটের প্রচারণা হচ্ছে, কিন্তু সেটা অনেকটা কম। আমাদের একেবারে প্রান্তিক এলাকার জনগণ এবং প্রত্যেকটি গ্রাম অলিগলিতে গণভোটের বার্তাটা এবং গণভোটের সচেতনতা পৌঁছে দেওয়ার প্রয়োজন। আমরা দেখছি অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে। গণভোটে বিসমিল্লাহ থাকবে না। আরও অনেক ধরনের গুজব মাঠ পর্যায়ে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সচেতনতার জন্য আমরা ২৭০টি আসনে গণভোটের প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। আজকে আমরা তার অংশ হিসেবে ২৩৮টি আসনে গণভোটের প্রার্থী ঘোষণা করছি। প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার পর থেকেই উক্ত আসলগুলোতে তাদের মনোবল নিয়ে যে কার্যক্রম সেটা শুরু করবেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আগামীকাল বিকেল ৫টায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে আমাদের পার্টির নির্বাচনী থিম সং এবং গণভোটের জন্য আমরা একটা থিম সং- একসঙ্গে প্রকাশ করবো। আহ্বান থাকবে আপনারা সেখানে আসবেন। বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান থাকবে যারা পারবেন সেখানে আসবেন। আমরা আমাদের পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সমাজের বিভিন্ন কমিউনিটির বিভিন্ন কৃষক, শ্রমিক, ছাত্র, সবার অংশগ্রহণে আমাদের থিম সং প্রকাশ করব।
সূত্র-সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com