জগন্নাথপুর২৪ ডেস্ক::
মৃত দীপ্ত চৌধুরী পৌর শহরের মালনী এলাকার বাসিন্দা বাদল চৌধুরী ও শিউলী রানী রায়ের একমাত্র ছেলে।
নিহতের মামা সুব্রত রায় টিটু জানান, বিজয় মিছিলের ভিডিও করতে দীপ্ত একটি ভবনের দ্বিতীয় তলায় উঠেছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান।
পরে তার বন্ধুরা গুরুতর আহত অবস্থায় তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সূত্র-কালের কণ্ঠ

