1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী জগন্নাথপুরে ঈদুল ফিতরের জামাত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংসদ সদস্য কয়ছর এম আহমেদ জগন্নাথপুরে ঈদের আমেজ: শেষ মুহূর্তের সাজে সেলুনগুলোতে উপচে পড়া ভিড় ঘরের ভেতরে বজ্রপাতে একজনের মৃত্যু আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা ঈদ উৎসব জাতীয় ঐক্যকে সুদৃঢ় করবে, প্রত্যাশা প্রধানমন্ত্রীর কিছুদিনের মধ্যে আপনারা সবাই ফ্যামিলি কার্ড পাবেন: কয়ছর আহমদ ইরানের ইউরেনিয়াম ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই, দাবি নেতানিয়াহুর আজ জুমাতুল বিদা

ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হবে-বিভাগীয় কমিশনার মোঃ জামাল আহমেদ

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০১৫

সিলেট সংবাদদাতা- সিলেট বিভাগীয় কমিশনার মোঃ জামাল আহমেদ বলেছেন, ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হবে। আর এজন্য প্রত্যেকটি স্ট্যান্ডিং কমিটির কার্যকর সভা করতে হবে। প্রত্যেকটি কমিটির সভাপতি নিজ নিজ কমিটির দায় দায়িত্ব সম্পর্কে গভীর জ্ঞান রাখতে হবে। তিনি সোমবার সকালে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের অফিসিয়াল ডকুমেন্ট ও ডিজিটাল সেন্টারের সার্বিক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোহাম্মদ হাবিবুর রহমান কায়েছের কার্যক্রমে মুগ্ধ হয়ে স্ট্যাম্প ভেন্ডার লাইসেন্সের আবেদনের জন্য পরামর্শ দেন। সকালে নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদে পৌঁছার পর তাকে শুভেচ্ছা জানান গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন রশিদ শাহিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ মতিন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোহাম্মদ হাবিবুর রহমান কায়েছ, ইউ.পি সচিব জামাল আহমদ, ইউ.পি সদস্য কুতুব উদ্দিন, আপ্তাব আলী, আব্দুল হান্নান, মতিউর রহমান, আব্দুল ওয়াহিদ, সাবেক মেম্বার ও সালুটিকর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আপ্তাব মিয়া, বাজার ব্যবসায়ী সমিতির ধর্ম সম্পাদক হাজী মাসুক মিয়া প্রমুখ। –

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com