1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক বিনিয়োগ করছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১০০ Time View

শান্তিগঞ্জ প্রতিনিধি :পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি করেছে। শিক্ষার উন্নয়নের জন্য ব্যাপকভাবে বিনিয়োগ করছে সরকার। শিক্ষা ছাড়া একটি উন্নত জাতি গঠন করা সম্ভব নয়। আর শিক্ষায় বিনিয়োগ কখনো বৃথা যায় না।

শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ১০ টায় শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উত্তরন ক্লাব ও ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজের আয়োজেন ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজের মাছরাঙ্গা অডিটোরিয়ামের হলে ২১তম এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অবহেলিত ও হাওরবেষ্টিত এলাকায় এখন বিশ্ববিদ্যালয় ,টেক্সটাইল ইনস্টিটিউট, মেডিকেল কলেজ নির্মাণ করছে সরকার। আগামীদিনে যারা নেতৃত্ব দেবে, দেশ পরিচালনা করবে, তারা একটি উন্নত আধুনিক রাষ্ট্রের উচ্চ শিক্ষিত নাগরিক হবে। শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
তিনি আরো বলেন, দেশের মানুষের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা উন্নয়নের পক্ষে থাকেন। এই দেশ কয়েক বছরের মধ্যেই আধুনিক উন্নত দেশ হবে। আমরা সবসময় অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। সব ধর্মের মানুষ আমাদের কাছে সমান। আমরা সবাই মিলেমিশে এই দেশে বহুকাল থেকে বসবাস করে আসছি।
সভায় ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের(ভারপ্রাপ্ত)অধ্যক্ষ মদন মোহন রায়ের সভাপতিত্বে ও ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী মোঃ নাঈম আহমদ ও সাজনা আফরিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. নঈম শেখ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহশান শাহ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আনোয়ার উজ জামান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছেলে লন্ডন বারকলেস ব্যাংকের কর্মকর্তা সাদাত মান্নান অভি, মেয়ে ডা. সারা আফরিন মান্নান,স্ত্রী অধ্যাপক জুলেখা মান্নান, উত্তরণ ক্লাবের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান সুজন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা জেলার ৩টি উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতি উপজেলায় ১ম গ্রেডে ১০ জন ও ২য় গ্রেডে ১৫ করে ৩ উপজেলায় মোট ৭৫ জনকে বৃত্তি প্রদান করা হয়।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com