স্টাফ রিপোর্টার- গাছ লাগান, পরিবেশ বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাড়ারগাঁও আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এসএসসি -২০১৬-ব্যাচের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণে ফুল ও ফলজসহ মোট ১৬ প্রজাতির ৮০টিরও বেশি গাছ রোপণ ও বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজে সমৃদ্ধ করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম সালাম, মামুনুর রহমান , কামাল উদ্দিন ,আলি আসকর, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মসিক মিয়া, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মনতুস দেবনাথ ও রূপক বৈদ্য, এসএসসি ব্যাচ-২০১৬-এর পক্ষে বক্তব্য দেন কামরুজ্জামান,এসএসসি ব্যাচ-২০১৬-এর শিক্ষার্থী এবং বর্তমানে পাড়ারগাঁও আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জাফর ইকবাল।
সভায় বক্তারা এমন মহৎ ও পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
এসএসসি ব্যাচ-২০১৬-এর শিক্ষার্থী এবং বর্তমানে পাড়ারগাঁও আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জাফর ইকবাল জানান, এই কর্মসূচি সফল করার পেছনে প্রবাসে থাকা সহপাঠীদের আন্তরিক আর্থিক সহযোগিতা এবং দেশে থাকা বন্ধুদের অক্লান্ত পরিশ্রমই ছিল সবচেয়ে বড় শক্তি।
এ উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেন প্রবাসে অবস্থানরত সহপাঠীরা— সাব্বির খান (গ্রীস), নাজু মিয়া(ফ্রান্স), মারজুম আহমেদ(বেলারুশ), সাইফুর রহমান (যুক্তরাজ্য), ছদরুল আমিন (ইতালি), রাম দেব নাথ (ইতালি), শুভ্র বৈদ্য (রাশিয়া), চয়ন দেব নাথ (গ্রীস) এবং জাবেদ মিয়া (তাজিকিস্তান)।
গ্রীস প্রবাসী সাব্বির খান জানান- প্রিয় বিদ্যাপীঠে জন্য আমরা সেবামূলক কাজে অংশ গ্রহণ করতে পেরে আমাদের ব্যাচের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।আশা করি দেশও প্রবাসে যারা আছে এমন সেবামূলক কাজে বারবার অংশ গ্রহণ করবেন।
এছাড়া কর্মসূচি সফল করতে দেশে অবস্থানরত সহপাঠী অঞ্জয় বৈদ্য, লক্ষণ দেব নাথ, কামরুজ্জামান, হান্না বেগম, সাজাদ মিয়া, সুয়েব আহমদ ও জাফর ইকবালসহ অনেকেই নিরলস পরিশ্রম করেন। আয়োজকরা ব্যস্ততার কারণে উপস্থিত হতে না পারা সহপাঠীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য, ঐতিহ্য, সুনাম ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতেও প্রিয় বিদ্যাপীঠকে ঘিরে শিক্ষা, পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন এসএসসি ব্যাচ-২০১৬-এর সদস্যরা।

