Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষ, শিশুসহ নিহত-৮

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৮ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

আজ শুক্রবার (৭ আগষ্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে সিলেট থেকে ঢাকাগামী একটি ইউনিক পরিবহনের  যাত্রীবাহী বাসের সঙ্গে  সিলেটমুখী বেঙ্গল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন মারা যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরেক শিশু।

Exit mobile version