1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জনগণের দাবি নিয়ে সংসদের ভেতরে-বাইরে সোচ্চার থাকবে জামায়াত: শফিকুর রহমান ভূমি সেবায় নাগরিকদের তথ্য সুরক্ষায় নতুন নির্দেশিকা জারি জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ বছরের শিশু ‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুইদিন ব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন জগন্নাথপুরে পূজা উদযাপন পরিষদ নেতা  নিকিল পাল আর নেই শোক প্রকাশ  শান্তিগঞ্জে মাদ্রাসা ও স্কুলের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:

কাতারের আল শাহানিয়া শহরে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী নিহত হয়েছেন।

আজ রোববার বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় একজন ভারতীয় গাড়িচালকও নিহত হয়েছেন।

নিহত প্রবাসীরা হলেন কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বানিগ্রাম ইউপির গাছবাড়ি এলাকার আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। জানা গেছে, তাঁরা সবাই একসঙ্গে কাজ করতেন।

আজ সকালে বাসা থেকে বের হয়ে ওই পাঁচ বাংলাদেশি নাগরিক একসঙ্গে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কাতারের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে আল শাহানিয়া শহরের সামাল এলাকায় সড়ক দুর্ঘটনায় তাঁরা ঘটনাস্থলেই নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘কাতারের আল শাহানিয়ার সামাল এলাকায় কানাইঘাটের পাঁচজন প্রবাসী নিহত হয়েছেন। আমরা তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেছি।’ সূত্র-আজকের পত্রিকা.কমdn

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com