Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

গুগোল মিট ব্যবহার করে শ্রেণীকার্য পরিচালনায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন শংকর চন্দ্র দেবনাথ

স্টাফ রিপোর্টার-
করোনাকালীন সময়ে গুগোল মিট ব্যবহার করে শ্রেনীকার্য পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন ও দক্ষতার পরিচয় দেয়ায় জগন্নাথপুর উপজেলার ইসলামপুর ক্লাস্টারের কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র নাথকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, শিক্ষক প্রতিনিধি ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক চন্দ্র দে, প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিন, প্রধান শিক্ষক আলমগীর হোসেন, মোহাম্মদ ছালিক মিয়া, আজিজ মিয়া, মিন্টু রঞ্জন দাস, শ্যামল চন্দ্র শীল, সহকারী শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক নৃপেশ কান্ত দাস, শিক্ষক শরিফ আল মামুন প্রমূখ।

Exit mobile version