1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

গেজেট হওয়ার বছর পার/ ভাতা পাচ্ছে না বীর মুক্তিযোদ্ধার পরিবার

  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৪ Time View

বিশেষ প্রতিনিধি::

জগন্নাথপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট প্রকাশের এক বছর পরও এক বীর মুক্তিযোদ্ধার পরিবার মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পাচ্ছে না। এতে তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ২০১৩ সালে মারা যান। এসময় বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভূক্ত না হলেও স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। এরপর তাঁর স্ত্রী আনোয়ার বেগম ২০১৯ সালের ২৪ জুন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মুক্তিযোদ্ধা গেজেটে নাম তালিকাভূক্ত করার আবেদন করেন। যার প্রেক্ষিতে গত বছরের ১৮ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গেজোটভূক্ত হয় (গেজেট নম্বর ৪৯৪৭)। ২০২০ সালে আনোয়ারা বেগম মৃত্যুবরণ করলে তাঁর ছেলে মুকিত মিয়া মুক্তিযোদ্ধা ভাতা প্রদান সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেন।

বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল হান্নানের ছেলে আব্দুল মুকিত জানান, আমার বাবা জীবনবাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীনে ভূমিকা রেখেছেন। কিন্তু দুঃখের বিষয় বাবার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাবা ও মা দেখে যেতে পারলেন না। অনেক দৌঁড়ঝাঁপের পর গেজেট হলেও এক বছর ধরে সম্মানী ভাতা পাচ্ছি না। সোনালী ব্যাংকে ঘুরতে ঘুরতে এখন ক্লান্ত ও হতাশ।

সোনালী ব্যাংক জগন্নাথপুর শাখা ব্যবস্হাপক ওয়ালিদ আহমেদ বলেন, ব্যাংকের দাপ্তরিক কাজে ব্যস্ততার কারণে এ বিষয়ে ফাইল প্রস্তুতি কিছুটা বিলম্ব হচ্ছে। অচিরেই সুরাহার চেষ্টা করব।

জগন্নাথপুরের ইউএনও আল বশিরুল ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট প্রকাশের পর আমরা সম্মানী ভাতার জন্য সোনালী ব্যাংকে কাগজপত্র পাঠিয়েছি। কেন ভাতা পেতে বিলম্ব হচ্ছে, খোঁজ নিয়ে পদক্ষেপ নেব।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com