1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম!

চিলাউড়া মাঝপাড়া ইসলামী যুব সংঘের পক্ষ থেকে পবিত্র কোরআন শরীফ বিতরণ

  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মাঝপাড়া ইসলামী যুব সংঘের পক্ষ থেকে পবিত্র কোরআন শরীফ বিতরণ ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার বাদ জুম্মা চিলাউড়া মাঝপাড়া বায়তুল মামুর জামে মসজিদে পবিত্র কোরআন শরীফ বিতরণের মধ্যদিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এসময় এলাকার বিশিষ্ট মুরুব্বীয়ান সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে যুব সংঘের অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটি গঠনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সভাপতি সাজন মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি তুহিন রহমানের পরিচালনায় অথিতি হিসাবে বক্তব্য দেন চিলাউড়া মাঝপাড়া বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা হোসাইন আহমদ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চিলাউড়া মাঝপাড়া বায়তুল মামুর মসজিদের মোয়াজ্জিন হাফিজ আক্তার হোসেন। সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও অর্থ সম্পাদক সাইদুর রশীদ সিহাব। এসময় সংগঠনের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সর্বসম্মতিক্রমে সাজন মিয়াকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com