সানোয়ার হাসান সুনু- জগন্নাথপুরের কৃতী সন্তান দুই বারের নির্বাচিত জননন্দিত উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী,শিক্ষাবিদ অধ্যাপক আবু খালেদ চৌধুরী ২৩তম মৃত্যুবার্ষিকী আজ।
২০০৩ ইং সনের ২৩ মার্চ মাওলার ডাকে সাড়া দিয়ে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চির বিদায় নেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
খুবই স্বজ্জন আপাদমস্তক ভদ্রলোক ও অমায়িক ব্যবহারের অধিকারী এই মানুষটি খুবই সাধারন জীবন-যাপন করতেন।
মরহুম আবু খালেদ চৌধুরী দলমত নির্বিশেষে জগন্নাথপুরে সর্বস্তরের মানুষের কাছে খুবই প্রিয় ছিলেন। তিনি পর পর দুইবার বিপুল ভোটে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। জগন্নাথপুরের সার্বিক উন্নয়নে উনার অনেক অবদান রয়েছে। তিনি অত্যান্ত মেধাবী ও বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি একাধারে রাজনীতিবিদ, শিক্ষাবিদ,সাংবাদিক ও আইনজীবি হিসাবে খ্যাতি অর্জন করেন। তিনি সিলেট মুরারি চাঁদ কলেজ,ঢাকা তিতুমির কলেজ, রাঙামাটি ডিগ্রি কলেজে দীর্ঘ দিন অধ্যাপনা করেন এবং জালালাবাদী পত্রিকায় সম্পাদক হিসাবে সুনামের সাথে কাজ করেন।
মরহুম অধ্যাপক আবু খালেদ চৌধুরীর ১৯৪৩ সালের ২৩শে মার্চ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা আব্দুল কুদ্দুস চৌধুরী ছিলেন পেশায় শিক্ষক। তাঁর চাচা আব্দুল বারী চৌধুরী সুনামগঞ্জ লোকাল বোর্ডের চেয়ারম্যান এবং আসাম প্রাদেশিক পরিষদ সদস্য (এম.এল.এ) ছিলেন।
আবু খালেদ চৌধুরী নিজ গ্রামের আশারকান্দি জ্যাকির মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে সুনামগঞ্জ জুবিলী হাইস্কুল থেকে মাধ্যমিক এবং সিলেট এম.সি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি ডিগ্রি অর্জন করেন।
তিনি শিক্ষাজীবন সমাপ্ত করে অধ্যাপনা পেশায় যোগদান করেন। রাঙামাটি ডিগ্রি কলেজ, ঢাকা তিতুমির কলেজ, ঢাকা ডিগ্রি কলেজ ও সিলেট মুরারিচাঁদ কলেজে অধ্যাপনা করেন।
আইন পেশা ও সাংবাদিকতার সঙ্গে ছিলেন সম্পৃক্ত। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্য ইতিহাসের আলোকে হযরত শাহজালাল (রহ.), উপজেলা সংবাদ এবং বাংলাদেশে নির্বাচনী গণতন্ত্র বিশ্লেষণ উল্লেখযোগ্য।
তিনি অন্যায়ের বিরুধ্বে সোচ্চার কন্ঠ ছিলেন। তিনি ছিলেন প্রখর ব্যাক্তিত্বের অধিকারী এবং একজন সৎসাহসী ও ন্যায়পরায়ণ ব্যাক্তিত্ব।
তিনি ২৩শে মার্চ ২০০৩ সালে ইন্তেকাল করেন।
এ উপলক্ষে আজ মরহুমের নিজ বাড়ি সংলগ্ন আশারকান্দি জামে মসজিদে তাহার আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

