স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যাগে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীণ বরণ,কৃতি শিক্ষার্থী সন্মাননা ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নামে ভারত চন্দ্র অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো; সৈয়দনূর এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মো: আক্তারুজ্জামান,জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জয়ন্ত কুমার রায়,স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মির্জা সাউদ সালেহ,সাইমা আক্তার,ইউসুফ আব্দুল্লাহ পিন্টু,জুবায়ের আহমেদ,মাহমুদুল হাসান,জয় দেবনাথ,প্রান্ত রায়,মতিউর রহমান,মিথুন কান্তি দাস,আনোয়ার হুসেন,মো. আক্তারুজ্জামান,মো. মঈনুল হোসেন রানা,মো. জিয়াউর রহমান প্রমুখ
জগন্নাথপুরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী আয়োজন

