1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

জগন্নাথপুরে অনিময় দুর্নীতির অভিযোগে নির্বাচন কর্মকর্তাসহ দুইজন আটক

  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জাতীয় পরিচয় পত্র জালিয়াতির অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমানকে (৫০) ও ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম (৩৫)। জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, জাতীয় পরিচয় তৈরীতে ব্যাপক অনিয়ম দুর্নীতি চলছিল স্থানীয় নির্বাচন অফিসে। বিশেষ করে প্রবাসী ভোটারদের নিকট থেকে মোটা অংকের অর্থ লুটে দেয়া হচ্ছিল। এছাড়া একটি সিন্ডিকেটের মাধ্যমে জালজালিয়ার করে টাকা লুটপাটের মহোৎসব চলছিল। এধরনের অভিযোগে গত সোমবার বিকেলে ঢাকা নির্বাচন কার্যালয়ে এনআইডি শাখার সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে একটি তদন্তকারী দল জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে এনআইডি দুর্নীতি অভিযোগে তদন্তে আসেন। তদন্ত কার্যক্রমে বিভিন্ন নথিপত্রসহ ডকুমেন্টরি পর্যবেক্ষণ করে এনআইডি সংক্রান্তে তথ্য সংযোজন-বিয়োজন এবং বায়োমেট্রিক জালিয়াতিতে ওই কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যায়। পরে তদন্তকারী ওই কর্মকর্তা থানায় খবর দিলে পুলিশ অভিযুক্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান ও ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com