1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার:প্রধানমন্ত্রী বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু কন্যা যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য ইউরোপে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন, সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যা: রুমমেট গ্রেফতারের পর উঠে আসছে নতুন তথ্য বজ্রপাতের সময় মহানবী (সা.) যে দোয়া পড়তেন দিরাইয়ে পৃথক সংঘর্ষে আহত-৪০ জগন্নাথপুরে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় খোলা হলো কন্ট্রোলরুম হাওর পরিদর্শন করলেন জগন্নাথপুরের ইউএনও পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ

জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্ট: ওয়ার্ড আ লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির মামলার অজ্ঞাত আসামী হিসেবে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ ঝুনুকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার ( ৬ এপ্রিল) দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আওয়ামী লীগের ওই নেতা উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের ইসমাইলচক গ্রামের ছান্দু মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওমায়ী লীগের সাধারণ সম্পাদক।
 বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ঘটনার সাথে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 উল্লেখ্য, গত ১৯ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে আদালতে জামিনের জন্য হাজির হলে; আরও তিন নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com