স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী (ভুমি) কমিশনার মহসীন উদ্দিন, কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমদ, সৈয়দ মোসাদ্দেক আলী আব্দুস সোবহান, পাইলগাও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মিয়াসহ অনেকে।
সভায় বক্তারা, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়। পাশাপাশি জগন্নাথপুর পৌরশহরেকে যানজট মুক্ত করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশী তৎপরতা জোরদারের প্রস্তাব করা হয়েছে।

