1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

জগন্নাথপুরে আড়াই ঘন্টা বন্ধ থাকার পর মিলল পল্লী বিদ্যুৎ

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১০২ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দ্রীয় নির্দেশনায় বিদ্যুৎ সরবারহ বন্ধের আড়াই ঘন্টা পর চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবারহ বন্ধ ছিল। ফলে দুর্ভোগ পোহাতে হয় উপজেলার ২৬ হাজার গ্রাহকদের। জগন্নাথপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ঋষিকেশ বিশ্বাস জগন্নাথপুর টুয়োন্টিফোর ডটকমকে বলেন, সরকারের কাছে আমাদের কিছু দায়ী রয়েছে। যা আদায়ে আন্দোলনে শুরু হলে, মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনায় বিদ্যুৎ সরবারহ বন্ধ করা হয়। আড়াই ঘন্টা পর কেন্দ্রীয় নির্দেশনায় আবার বিদ্যুৎ সরবারহ চালু করা হয়েছে। এদিকে, বিদ্যুৎ সরবারহ বন্ধ হওয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে জগন্নাথপুর আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শোয়েব বিন আহমাদের নেতৃত্ব একদল সেনাবাহিনী কেশবপুর পল্লী বিদ্যুতের সাব স্টেশনে গিয়ে অবস্থান নেন। এ সময় ওই সেনা কর্মকর্তা জনদুর্ভোগ লাঘবে পল্লী বিদ্যুতের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদ্যুৎ সরবারহ চালু করতে কথা বলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com