জগন্নাথপুরের বহুল প্রত্যাশিত আর্চ সেতু উদ্বোধন করা হয়েছে। এ সেতুটি সিলেট বিভাগের প্রথম আর্চ সেতু।
আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে স্থানীয় সংসদ সদস্য সুনামগঞ্জ-৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন। এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী ইউএনও ইসলাম উদ্দিন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ মাষ্টারসহ প্রশাসনিক কর্মকর্তা, বিএনপির দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার সদরের নলজুর নদীর ওপর গুদামের পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায়