1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে র‌্যালি ও সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৭৯ Time View

স্টাফ রিপোটারঃ
‘প্রান্তিক নারীদের সম্পৃক্তকরণে আমরা যুবরা’ এই প্রতিপাদ্যে সারাদেশে ন্যায় জগন্নাথপুর উপজেলার,মানবিক সংগঠন যুব ফোরামের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) র‌্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়। দুপুর ২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‌্যালি বের হয়।র‌্যালিটি পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে সদরের বাদাউড়া এলাকায় সংগঠনের আহবায়ক জুয়েল মিয়ার সভাপতিত্বে, ও সংগঠনের যুগ্ম আহবায়ক সুচিত্রা রানী দাসের সঞ্চলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মহল্লা সর্দার লুৎপুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য তাপস দাস। বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম আহবায়ক সিপন দাস, যুব ফোরামের সদস্য মমতা রানী দাস প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com