1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবসে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

স্টাফ রিপোর্টার::
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে
নামগঞ্জের জগন্নাথপুরে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
আজ বুধবার (১৮ ডিসেম্বর)উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর যৌথ আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনাসভা সভা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি ফজর আলীর সভাপতিত্বে ও ব্র্যাকের মাইগ্রেশনের মাঠ কর্মী রাহুল দাসের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার অরূপ কুমার রায়, জগন্নাথপুর প্রেসক্লাব (ভারপ্রাপ্ত) সভাপতি তাজউদ্দিন আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদেশ ফেরত শ্রমিক নুরুজ্জামান, সাহিনা বেগম, জাহেদা বেগম,অধিবাসী জগন্নাথপুর স্বাস্থ্য কর্মি মেহেদী হাসান প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন মডেল মজিদের ইমাম জুবায়ের আহমেদ।

এদিকে সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ এলাকায় র‌্যালি অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com