Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার::
ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখায় উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই) বিকেল তিনটায় ইসলামী ব্যাংক  জগন্নাথপুরের ম্যানেজার মো. জহির উদ্দিনের সভাপতিত্বে ও  ব্যাংক কর্মকর্তা  সুজাউল কবিরের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন হেড অব জোন সিলেটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রেজাউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূইয়া, শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদরাসার  প্রিন্সিপাল মাওলানা আব্দুল কবির, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমদ, এজেন্ট ব্যাংকিং এর পক্ষে ইসলামী ব্যাংক রসুলগঞ্জ আউটলেট এর পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, মাওলানা আফজাল হোসেন ও ব্যাংকের ম্যানেজার অপারেশন মো. রেজাউল করিম।

 

Exit mobile version