1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন

এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জগন্নাথপুরে ফুলেল শুভেচ্ছা

  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৯ Time View

স্টাফ রিপোর্টার- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে সুনামগঞ্জে যাত্রাকালে জগন্নাথপুর পৌর পয়েন্টে ফুল দিয়ে সুনামগঞ্জ জেলায় স্বাগত ও শুভেচ্ছা জানান জেলা ও স্থানীয় নেতাকর্মীরা।বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত ৯ টার দিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ন আহবায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদা সরোয়ার নিভা, সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, অনিক রায়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জগন্নাথপুর হয়ে সুনামগঞ্জে যাত্রাকালে জেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য আমিনুল হক সিপন ও আলী হোসেন খানের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা তাদের স্বাগত ও শুভেচ্ছা জানান। এসময় এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দীন গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে জগন্নাথপুর পৌরপয়েন্টে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ এস এইচ রানা, হাকীম শাহীন আলম, কাইয়ুম,হেলাল, শেখ সাফুয়ান আহমেদ, সোহাগ আহমেদ, মাহমুদুল হাসান তুহিন, আরিফুল ইসলাম, কাউছার তালুকদার, সাফওয়ান, ওসামা, মাহদীসহ এনসিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com