Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে এবার কমেছে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার::
গতকাল মঙ্গলবার থেকে সারাদেশের মতো জগন্নাথপুরেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
গত বছরের তুলনায় এবার জগন্নাথপুরে এসএসসি, দাখিল ও কারিগরি শাখায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। গত বছর জগন্নাথপুরে মোট ২৬৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এবছর অংশ নিয়েছে ২১৩৩ জন। যা গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে ৫৩৮ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়. এবছর এ উপজেলায় মোট পরীক্ষার্থী ২১৩৩ জন। এরমধ্যে এসএসসি পরীক্ষায় ৩০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮টি কেন্দ্রে মোট ১৩৭৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্র সংখ্যা ৪৪৪ জন ও ছাত্রী ৯৩২ জন। অপরদিকে ১৮টি মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় ২টি কেন্দ্রে মোট ৬২৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্র ২৮৪ জন ও ছাত্রী ৩৪০ জন।
এছাড়া কারিগরি শাখায় দুইটি বিদ্যালয় থেকে একটি কেন্দ্র মোট ১৩৩ জন পরীক্ষার্থী অংশ দেয়। এরমধ্যে ছাত্র ৫৪ জন ও ছাত্রী ৭৯ জন। পরীক্ষার প্রথম দিনে মোট পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ৩১ জন।

গত বছর মোট ২৬৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। এরমধ্যে ছাত্র ৬৮১ জন ও ছাত্রী ১১৫৯ জন।
মাদরাসা প্রতিষ্ঠান থেকে মোট ৭৩০ জন। তারমধ্যে ছাত্র ৩৯৮ জন ও ছাত্রী ৩৩২ জন। এছাড়াও কারিগরি মোট ১০১ জন। এরমধ্যে ছাত্র ৫৯ ও ছাত্রী ৪২ জন। পরীক্ষার প্রথম দিনে অনুপন্থিত ছিল ৩০ জন শিক্ষার্থী।

Exit mobile version