1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা

জগন্নাথপুরে ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ নিয়ে দুপক্ষের সংর্ঘষে আহত ২৫, আটক ১০

  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২০১ Time View

স্টাফ রিপোর্টার:;

সুনামগঞ্জের জগন্নাথপুরে ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংর্ঘষে ২৫ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ  শুক্রবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের ১০ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর নোয়াগাঁও ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ করা নিয়ে ওই গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা শাহ জামান উল্লা মুক্তারের সঙ্গে একই গ্রামের আরেক আওয়ামী লীগ নেতা ইজাজ মিয়ার কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে গ্রামের ফুটবল খেলার মাঠে সংর্ঘষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন, আব্দুল ওয়াকিদ (৫০), আলী হোসেন(৪০), হালিম মিয়া (৩৫), আব্দুল হাদি (৪০) ও শাহিন মিয়া (৪৮)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক আওলাদ তালুকদার মুগ্ধ বলেন, গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িত ১০ জনকে আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। প্রাথমিকভাবে উভয় পক্ষের ১০ জনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com