1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে কৃষকের গাভী-বাছুর চুরির পর জবাই করে মাংস কেঁটে নিয়ে গেল চোরেরা দৌলতদিয়ায় ৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ল বাস, দুজনের লাশ উদ্ধার পৌরসভা ও উপজেলা প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই সরকারের : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান তথ্যমন্ত্রীর জ্বালানি সংকটে ফিলিপাইনে ‘জরুরি অবস্থা’ ঘোষণা গণহত্যা দিবস আজ একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক জগন্নাথপুরে বাবার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে নারীর মৃত্যু বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৪০

জগন্নাথপুরে কৃষকের গাভী-বাছুর চুরির পর জবাই করে মাংস কেঁটে নিয়ে গেল চোরেরা

  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষকের গোয়ালঘর থেকে একটি গাভী ও একটি বাছুর চুরি করে নিয়ে যায় চোরেরা। পরে
ওই গাভী ও বাচ্চুর জবাই করে চোরেরা মাংস নিয়ে গেছে। জবাইকৃত গরুর নাড়িভুঁড়ি হাওরের বোরোক্ষেতে ফেলে গেছে।

মঙ্গলবার রাতে উপজেলার পাটলী ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, আলীপুর গ্রামের কৃষক রবিউল আলমের বাড়ি থেকে মঙ্গলবার রাতে একটি গাভী ও তার বাছুর চোরেরা চুরি করে নিয়ে যায়। পরে স্থানীয় গ্রামের হাওরে রোবোক্ষেতে গরু দুইটি জবাই করে মাংস কেঁটে নিয়ে গেছে।

আজ বুধবার (২৫ মার্চ) সকালে গ্রামের স্থানীয় কৃষকরা হাওরের চারা জমিতে জবাইকৃত গরুর নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখেন।

স্থানীয় ইউপি সদস্য আবু সালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com