স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে লাখো কষ্টে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আজ শনিবার সকালে
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর প্রকৌশলী ( এলজিডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাবে সভাপতি তাজউদ্দিন আহমেদ, সমবায় কর্মকর্তা রাজ মনি সিংহ, এলজিডি প্রকৌশলী সহকারী জনিক চৌধুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক অনু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, গণমাধ্যমের কর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।