স্টাফ রিপোর্টার::
হাওরের বোরো ফসল নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা আর শঙ্কায় কাটছে সুনামগঞ্জের জগন্নাথপুরের কৃষকদের।
গতকাল রোববার মধ্যরাত থেকে আজ সোমবার (২৭ এপ্রিল) দিনভর ঝড় বৃষ্টিতে এই উদ্বেগ আরও বাড়িয়েছে। এরমধ্যে আগাম বন্যাসহ প্রাকৃতিক নানা দুর্যোগের শঙ্কার কারণে পানি উন্নয়ন বোর্ডের পক্ষে দ্রূত ধান কর্তনের আহ্বান জানানো হলে ফসল হারানো ভরে কৃষকরা শঙ্কিত হয়ে পড়েছেন। কেউ কেউ ঝড় ও বজ্রবৃষ্টি উপেক্ষা করে হাওরের আধা পাকা ধান কাটার চেষ্টা করছেন।
এদিকে দিনভর বৃষ্টি হওয়াতে ধান মাড়াইয়ের কাজ ও ধান শুকানো যাচ্ছে না।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার বোরো ফসলের ফলন ভালো হলেও ফসল ঘরে তোলা নিয়ে নানা সংকটে পড়েছেন কৃষকরা। ফসলী জমিতে বৃষ্টির পানি জমে জলাবন্ধতা সৃষ্টি হওয়ায় হারভেষ্টার মেশিন দিয়ে ধান কাটা যাচ্ছে না। রয়েছে তীব্র ধান কাটার শ্রমিক। এছাড়া পরিবহনে জ্বালানি তেলের সংকটের কারণে ফসল পরিবহনেও ভোগান্তি দেখা দিয়েছে।
হাওরে আগাম বন্যার পূর্বাভাসে আধা পাকা ফসল নিয়ে যখন দুশ্চিন্তা পিছু ছাড়ছিল না। তখন সোমবারের ঝড় বৃষ্টি কৃষকদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে।
নলুয়া হাওরের ভূরাখালি গ্রামের কৃষক সুলতান মিয়া বলেন, হাওরে পাকা ফসল নিয়ে খুবই দুশ্চিতায় আছি।শ্রমিক সংকটের কারণে যথাসময়ে ধান কাটতে পারছি না। অনেক চেষ্টার কয়েকজন শ্রমিক সংগ্রহ করলাম। কিন্তু ঝড়, বজ্র ও বৃস্টিপাতের কারণে ধান কাটা দুরহ্য হয়ে পড়েছে।
এবছর তিনি ২০ কেদার জমিতে বোরো ফসল চাষ করেছেন। ৮ কেদারের ধান কাটা শেষ হলেও ১২ কেদার জমির ধান এখনও কাটা যায় নি।
একই হাওরের আলাল মিয়া নামের আরেক কৃষক বলেন, হাওরে পাকাধান পড়ে আছে। সময় মতো কষ্ঠার্জিত ফসল কাটানো যাচ্ছে। এরমধ্যে আবহাওয়ার অবস্থা ভালো নয়। কখন কি যেন সেই চিন্তায় চোখের ঘুম নেই।
১০ কেদার জমির মধ্যে ৪ কেদার জমির ধার কাটা হয়েছে।
শ্রমিক সংটকের কারণে এবং হারভেষ্টার মেশিন জমিতে নামানো সম্ভব না হওয়াতে এ দুর্ভোগে রয়েছি।
মইয়ার হাওরের ইকড়ছই এলাকার কৃষক ছাতির মিয়া বলেন, অন্য গৃহস্থের নিকট থেকে তাদের কয়েকজন শ্রমিক এনে আজকে ধান কাটার কথা। দিনের অধিকাংশ সময় ঝড় বৃষ্টির হাওরে ধান কর্তন করা সম্ভব হয়নি। খুবই দুশ্চিন্তায় আছি ফসল নিয়ে। মইয়ার হাওরে তিনি ৫ কেদার জমি আবাদ করেছেন বলে জানিয়েছেন।
উপজেলা কৃষি অফিস সুত্র জানায়, জগন্নাথপুরের নলুয়া, মইয়া ও পিংলার হাওরসহ ছোট বড় ১৫টি হাওরে এবার ২০ হাজার ৪ হেক্টর জমিতে বোরো ফসল চাষাবাদ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ বলেন, আমরা নিয়মিত হাওর পর্যবেক্ষণ করছি। এরমধ্যে ৫০ ভাগ ধান টাকা শেষ হয়েছে। গতকালেও ঝড় বৃষ্টির মধ্যে কিছু কিছু কৃষক ধান হাওরে ধান কেটেছেন। আশা করছি, বড় ধরণের কোন প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে ৮-থেকে ১০ দিনের মধ্যে ধান কাটা সম্পন্ন হয়ে যাবে।

