1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জগন্নাথপুরে ডাচ বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন 

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৯ Time View

স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ডাচ বাংলা ব্যাংক পিএলসি ২৪৩তম শাখার শুভ উদ্বোধন হয়েছে। বুধবার সকালে জগন্নাথপুর পৌর শহরের মিলেনিয়াম ট্রেড সেন্টারের বীর মুক্তিযোদ্ধা  মির্জা আব্দুল মতিন এস্টেটের দ্বিতীয়তলায় ডাচ্ বাংলা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আবেদুর রহমান শিকদার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে জগন্নাথপুর শাখার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংক পিএলসির সিলেট শাখার ব্যবস্হাপক চৌধুরী আবুল কালাম পারভেজ, সুনামগঞ্জ শাখার ব্যবস্হাপক মোহাম্মদ গোলাম আজাদ, জগন্নাথপুর শাখার ব্যবস্হাপক মিটন চৌধুরী। সহ ব্যংকের সিলেট অঞ্চলের বিভিন্ন পর্যায়ের শাখা ব্যবস্হাপকবৃন্দ।  উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল মিয়া তালুকদার,মিলেনিয়াম ট্রেড সেন্টারের মালিক মির্জা আবুল কাশেম স্বপন,অ্যাডভোকেট মির্জা আবু তাহের মোহন, ব্যবসায়ী আজাদ মিয়া,ইসহাক মিয়া,প্রদীপ সূত্রধর,শ্যামল গোপ,মাওলানা এমরান আহমেদ সহ ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

জগন্নাথপুর শাখার ব্যবস্হাপক মিটন চৌধুরী জানান, গ্রাহকদের জন্য একটি অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ উন্নত সেবার নিশ্চয়তা দিয়ে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় আমরা যাত্রা শুরু করেছি। শুরুতে গ্রাহকদের ব্যাপক সাড়া পাওয়ায় আমরা অভিভূত। আমরা বিশ্বাস করি ডাচ বাংলা ব্যাংক জগন্নাথপুরবাসীর প্রিয় ব্যাংক হয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিবে। আমরা উন্নত  সেবা কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com