1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল বাড়ি জগন্নাথপুরে লোডশেডিং, চাহিদার তুলনায় বিদ্যুৎ অর্ধেকেরও কম গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল

জগন্নাথপুরে তিন ভাই ফ্যামেলী এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৩৩ Time View

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের মরহুম আব্দুস সালাম, আব্দুস সামাদ ও আব্দুল ওয়াহিদের স্বরণে তিন ভাই ফ্যামেলী এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে প্রতি বছরের ন্যায় এবারও তিন ভাই ফ্যামেলী এডুকেশন ট্রাস্টের ফাউন্ডার যুক্তরাজ্য প্রবাসী রেনু বেগম, ফিরোজ মিয়া, জিতু মিয়া, আনা মিয়া, রিপন মিয়া ও আনছার মিয়া’র যৌথ অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে এলাকার বিশিষ্ট মুরুব্বি ডা. সাজ্জাদুর রহমান, আশিক মিয়া, হাজি নুরুল ইসলাম, কামাল মিয়া, আজাদ মিয়া, তোফাজ্জুল মিয়া, জামাল মিয়া, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য আনহার মিয়া, সমাজসেবক আমজাদ হোসেন, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আখলু মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে মরহুম আব্দুস সালাম, আব্দুস সামাদ ও আব্দুল ওয়াহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com