1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নবাগত এসিল্যান্ডের যোগদান

  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৬ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো: মহসিন উদ্দিন।

আজ বৃহস্পতিবার (২১ আগষ্ট) তিনি সহকারী কমিশনার ভূমির শুন্য পদে জগন্নাথপুর যোগদান করেন। কিছুদিন আগে জগন্নাথপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া বদলী হয়ে ঢাকা জেলা প্রশাসক কার্যলয়ে চলে গেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদটি শুন্য হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন । আজ তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এসময় তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

৪০তম বিসিএস কর্মকর্তা মহসিন উদ্দিন সিলেট বিভাগীয় কমিশনার এর কার্যলয় থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যলয়ে যোগদান করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com