1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার বসতঘর ভাঙচুর ও লুটপাট. অভিযুক্ত যুবদল নেতা জগন্নাথপুরে বিদ্যুৎ বিপর্যয়ে বিপর্যস্ত জনজীবন জানা গেল, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জামায়াতের ক্ষোভ সংবিধানে সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জাকাতের গুরুত্ব ও আদায়ের খাত জগন্নাথপুরে বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধে ফাটল ‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’ ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী খারগ দ্বীপে মার্কিন হামলা, ‘নিয়ন্ত্রণের বাইরে’ যেতে পারে তেলের বাজার

জগন্নাথপুরে নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে নার্সের অবহেলায় এক নবজাতকের মৃত্যু অভিযোগ উঠেছে।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে জগন্নাথপুর নগর মাতৃসনদ ও নগর স্বাস্থ্য কেন্দ্রে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা গেছে, উপজেলার পাটলী ইউনিয়নের সমশপুর গ্রামের জাকির হোসেন গত শনিবার রাতে তার গর্ভবতী স্ত্রী মারজানা বেগম জগন্নাথপুর নগর মাতৃসনদ ও নগর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। পরদিন রোবরার সিজারের মাধ্যমে একটি মেয়েসন্তান জন্ম দেন। শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সুস্থ ছিল। তবে হঠাৎ করে মঙ্গলবার রাত ২টার দিকে শিশুটির খিচুনি দেখা দেয়। পরে বুধবার সকাল ৮টার দিকে নার্স হেপি দাস শিশুটিকে একটি ইনজেকশন দেন। এর কিছুক্ষণের মধ্যেই শিশুটি মারা যায়।

ওই নবজাতকের ফুফু তাসলিমা বেগম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জন্মের পর থেকে শিশুটি ভালো ছিল। শিশুটির হাতে একটি কেনলা লাগানো ছিল; যার ফলে শিশুটির হাত পুলে যায়।মঙ্গলবার রাতে হঠাৎ করে খিচুনি দেখা দিলে কর্মরত নার্স হেপি দাসকে বার বার বলার পরও নার্স কেনলাটি খুলেনি বরং নার্স আমাদের সাথে খারাপ ব্যবহার করেন এবং কোন চিকিৎসকও দেখতে আসেননি। পরে সকালে একটি ইনজেকশন দেওয়ার পর শিশুটি মারা যায়।

নবজাতকের বাবা জাকির হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোন চিকিৎসকও আসেননি। সকালে নার্স ইনজেকশন দেওয়ার পর আমার মেয়ে মারা যায়। আমার মেয়েকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলে হয়েছে।আমি ন্যায় বিচার চাই।

জগন্নাথপুর নগর মাতৃসনদের আরএমও মাহবুব আলম মিজু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জন্মের পর থেকে শিশুটি ভালো ছিল। হঠাও করে শিশুটির অবস্থা যে খারাপ হয়েছে; সে কথা নার্স বা শিশুটির স্বজনরা কেউই আমাকে কিছু জানায়নি। শিশুকে মায়ের দুধ খাওয়ানোর সময়ও ভুল হলে; শিশুটি মারা যেতে পারে! তবে, নার্সের অবহেলার বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে দেখছি।

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেলে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com