Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ 

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে নৌকা ডুবিতে পৌর এলাকার  ভবানীপুর গ্রামের সনাতন ধর্মাবলম্বী চারজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাদের পরিবার কে সমবেদনা জানাতে আজ বুধবার বিকেলে বাংলাদেশ  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জগন্নাথপুর  উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ তাদের বাড়িতে যান। সেখানে পৃথকভাবে শোকাহত চার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে তাদের শান্তনা ও সমবেদনা জানান। এসময় নেতৃবৃন্দ চার পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন। সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মধ্যে  উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি  উপজেলা পরিষদের সাবেক  ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক প্রকৌশলী সতীশ গোস্বামী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাষ দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র যুগ্ম আহ্বায়ক শশী কান্ত গোপ, সদস্য সচিব সাংবাদিক অমিত দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর শাখার আহ্বায়ক মুকুল ভট্টাচার্য্য, যুগ্ম আহ্বায়ক প্রজেশ গোপ, রেনু শর্মা, সদস্য সচিব জীবন গোপ, পূজা উদযাপন পরিষদের পৌরশাখার সভাপতি প্রদীপ সূত্রধর, সাধারণ সম্পাদক দীপক কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দ দে, কোষাধ্যক্ষ রজত গোপ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুজিত কুমার রায়, সহ গ্রন্হনা ও প্রকাশনা সম্পাদক সুমিত রায়, সদস্য অজয় কুমার গোপ, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য পরিমল দেবনাথ, কমিউনিটি নেতা প্রশান্ত চক্রবর্তী, প্রমোদ দেবনাথ প্রমুখ

নেতৃবৃন্দ ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে  নৌকা ডুবিতে প্রাণ হারানো সনাতন  ধর্মানুরাগী চারজনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। পরিবারগুলোর পাশে থাকার দৃঢ প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে নিহতদের  আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।

 

Exit mobile version