1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী-সকল দলের অংশ গ্রহণে নির্বাচন চায় আ.লীগ

  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৪৪ Time View
স্টাফ রিপোর্টার::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন,আওয়ামী লীগ সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে। মানুষের জীবনযাত্রার মানন্নোয়নে সরকার কাজ করে যাচ্ছে। হতদরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের দল আওয়ামীলীগ আর তাদের  নেতা শেখ হাসিনা।
আওয়ামীলীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল।গনতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সকল দলের অংশ গ্রহণে নির্বাচন হোক আমরা চাই। তবে কেউ যদি নির্বাচনে অংশ না নেয় নির্বাচন আটকে থাকবে না। বিশৃঙ্খলা করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ । একটি দল দেশের জনগণের প্রতি আস্হা নেই। তারা বিশৃঙ্খলা করে ক্ষমতায় যেতে চায়। তিনি রোববার  বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আবদুস সামাদ আজাদ মিলনায়তনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর স্বেচ্ছাধীন তহবিলের নগদ অর্থ  বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর,পরিকল্পনামন্ত্রীর জ্যেষ্টপুত্র ব্যাংকার শাহাদাৎ মান্নান অভি, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন প্রমুখ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তাঁর স্বেচ্ছাধীন তহবিল থেকে ৩৭১ জন হতদরিদ্র মানুষের মধ্যে নগদ চার লাখ ৭৩ হাহার ২৫ টাকা বিতরণ করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com