1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী-কারো ভয়ে কিংবা চাপে শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন না

  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২০৫ Time View

স্টাফ রিপোর্টার::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, কারো ভয়ে কিংবা চাপে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন না। সাংবিধানিক আইন মেনেই রাষ্ট্র পরিচালনা করছেন। আওয়ামী লীগ অন্যায়ভাবে ক্ষমতায় দখল করে না। এ দেশ আওয়ামী লীগের নেতৃত্বেই স্বাধীন হয়েছে।
গতকাল বুধবার বিকেল তিনটায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে দরিদ্রদের মধ্যে অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগের সরকার গত ১৫ বছরে দেশে যে মহাউন্নয়ন করেছে। সেই উন্নয়নের অগ্রযাত্রা বিশৃঙ্খলার মাধ্যমে নষ্ট করতে চায় বিএনপি। হরতাল আর অবরোধ দিয়ে, জানমালের ব্যাপক ক্ষতি করছে তারা। সরকারি সম্পদ ধংস করছে। অবরোধ দিয়ে স্বাধীন দেশের মানুষকে ঘরবন্দি করে ক্ষমতায় বসতে চায়। কিন্তু দেশের হরতাল, অবরোধ চায়না। তারা উন্নয়ন ও শান্তি চায়।
সরকারের এ মন্ত্রী বলেন, দেশের মানুষ নির্বাচন চায়। কিন্তু
জ্বালাও পোড়া, অগ্নিসন্ত্রাস করে নির্বাচন পণ্ড করতে চায় বিএনপি। আর আওয়ামী লীগ সাংবিধানিকভাবে নির্বাচন করতে চায়। সাংবিধানিক আইনেই নির্বাচন যথাসময়ে হবে। কারো চাপে কিংবা ভয়ে নির্বাচন পন্ড হবে না। জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্ঠিত বিতরণে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাদাত মান্নান অভি, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিকুল হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল হক, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমেদ।  

পরে উপজেলার বিভিন্ন গ্রামের ৪৪৫ জনকে এক হাজার ৮৫ টাকা করে বিতরণ করা হয়।#

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com