1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী-লন্ডন-আমেরিকার মহব্বতের দরকার নেই

  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ Time View

স্টাফ রিপোর্টার::

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, লন্ডন—আমেরিকার মহব্বতের আমাদের কোন দরকার নেই। আমরা কাজ করে ভাত খাই, হাত পেতে কিছু খাই না। আমরা বিদেশে গিয়ে বিভিন্ন পেশায় কাজ করে ভাত খাই। আমরা বাঙালি জাতি, বীরের জাতি, আমরা কর্মীর জাতি।
রবিবার বিকেলে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের কচুরকান্দি গ্রামে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসে না। দেশের জন্য কাজও করে না। এরা নির্বাচনকে বানচাল করে ধান্দাবাজদের কাছে সোহাগী হতে চায়। কিন্তু জনগণ এখন তা বুঝে গেছে। তাই সবাই আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র গিয়ে ভোট দিবে। যাতে করে বিএনপির মুখে কালি পড়ে, চুন পড়ে।
মিরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ও পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাহাদাত মান্নান অভি, মিরপুুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিক মিয়া প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com