স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলদের ভোটের মাধ্যমে উপজেলা পূজা উদযাপন পরিষদে সভাপতি পদে বিজন কুমার দে (১৯) ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র সভাপতি পদে ( ৮) ভোট পান। সাধারণ সম্পাদক পদে বিভাষ দে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে ৩৩ ভোটের মধ্যে ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সন্মেলনের প্রথম অধিবেশন সকাল সাড়ে ১১টায় উপজেলা সদবের শ্রী শ্রী বাসুদেব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদ সহ সভাপতি সন্তোষ রায় সন্মেলনের উদ্বোধন করেন। জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বিজন কুমার দেব এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক বিমল বণিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন,সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, রামকৃষ্ণ কথামৃত পাঠচক্র জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি ডাক্তার দিব্য রঞ্জন ধর, শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিভূষন তালুকদার, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টম্পা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিভাস দে ও সাংবাদিক অমিত দেবের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমরেন্দ্র কুমার দেব, উপদেষ্টা পরিষদের সদস্য লিখন দাস,
উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য শশী কান্ত গোপ, ডাক্তার রনজিৎ কুমার দেব শংকর, বিদ্যুৎ রায়, অধির দাস,নিকিল পাল,বকুল দাস,সেবক রঞ্জন দে,পৌর পূজা উদযাপন পরিষদের সদস্য মুকুল ভট্টাচার্য্য, গোবিন্দ দে, কলকলিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আহ্বায়কের পক্ষে রূপক কান্তি দেব, সদস্য সচিব জয়ন্ত গুপ্ত, রানীগঞ্জ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক নীশি কান্ত রায়, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন সদস্য সচিব রিপন দাশ,সদস্য সুমন দাস, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অধীর দাস, আশারকান্দি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সমীরণ দাস প্রমুখ জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও উৎসব পতাকা উত্তোলনের মাধ্যমে সন্মেলনের শুরু হয়।
পরে উদ্ধোধনী সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করা হয়। স্হানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় সঙ্গীত পরিচালনায় ছিলেন পৌর পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব দ্বিপক কুমার দেব। আর কাঞ্চনশিখা একাডেমির পরিচালক কুশল রায়ের পরিচালনায় নৃত্যানুষ্ঠান হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ ও উত্তরনী পরিধান করানো হয়। সভায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের প্রয়াত দায়িত্বশীলদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাঁদের আত্মার শান্তি কামনায় এক মিনিট প্রার্থনা করা হয়। আলোচনা সভা শেষের প্রাক্কালে অতিথিদের সন্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।
দ্বিতীয় অধিবেশনের প্রাক্কালে পৌর পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব দ্বিপক কুমার দেব এর সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।এতে সঙ্গীত পরিবেশন করেন বণিক, টুম্পা,দাশ আঁকি চক্রবর্তী, জলি দে সহ স্হানীয় শিল্পীবৃন্দ।
পরে কমিটি বিলুপ্ত করে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে সভাপতি পদে বিজন কুমার দেব ও জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্রের নাম প্রস্তাব আসলে কাউন্সিলরদের ভোটের মাঠে সভাপতি নির্বাচনিত করেন। ১৯ ভোট পেয়ে বিজন কুমার দেব সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র ৮ ভোট পান। পৌরসভা পূজা উদযাপন পরিষদের সন্মেলনে সর্বসন্মতিক্রমে প্রদীপ সূত্রধর সভাপতি ও দ্বিপক কুমার দেব সাধারণ সম্পাদক নির্বাচিত হন।