Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ফুটপাত দখল মুক্ত করতে অভিযান, অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরশহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে কয়েকজন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬) বিকেলে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন এ অর্থদণ্ড প্রদান করেন।
জানা যায়, উপজেলা প্রশাসনের পক্ষে জগন্নাথপুর বাজার মনিটরিংয়ের জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে ভ্রামমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে শহরের আর্চ সেতু, পৌরপয়েন্টসহ বাজার এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট বসানোর দায়ে কয়েকটি দোকান অপসারণ করা হয়েছে। এছাড়া স্থানীয় সরকার পৌরসভা আইন, ২০০৯ এর আওতায় এছাড়া কয়েকজন ব্যবসায়ীকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভ্রামমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মহসীন উদ্দিন বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।
Exit mobile version