1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জগন্নাথপুরে বাজার নিয়ন্ত্রণে মাইকিং

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬ Time View

স্টাফ রিপোর্টার:::

আসন্ন রমজান মাস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাইকিং করা হয়েছে।
 বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা সদরে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মাইকিং করা হয়।
 মাইকিংয়ে জানানো হয়; প্রত্যেক বাজারের ব্যবসায়ীগণকে আবশ্যিকভাবে দোকানে পণ্যের মূল্য তালিকা সহজে দৃষ্টিগোচর স্থানে টানানো এবং হালনাগাদ রাখতে হবে। দোকানে রাখা পণ্যের ‘ক্রয় রশিদ’ আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে। কোন ভাবেই কোন নির্দিষ্ট পণ্য দোকানে বিক্রয় না করে গুদামে বা অন্য কোন স্থানে মজুদ রেখে উক্ত পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। বাজারে যানজট নিরসনে ফুটপাতে অস্থায়ী বা অবৈধ দোকান-পাট সরিয়ে নিতে হবে।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ জানান, ওই নির্দেশনা গুলো গত বুধবার রমজান মাস উপলক্ষে আয়োজিত বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় গৃহীত হয়। কেউ যদি ওই নির্দেশনা অমান্য করেন; তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com