স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাবার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। দুই সন্তানের জননী ওই নারীর নাম চিনু বেগম (২৮)। তিনি নবীগঞ্জের মিটু মিয়ার স্ত্রী।
জানা গেছে, জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ি আবাসিক এলাকার একটি পুকুরে গোসল করতে নেমে আজ মঙ্গলবার দুপুরে তলিয়ে যাচ্ছিল দেখে স্হানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রায় এক মাস আগে দুই সন্তান নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসে তিনি ।
চিনু বেগমের ভাই সিএনজি চালক শাহীন আহমেদ জানান,পানিতে ডুবে বোনের মৃত্যুতে আমরা বাকরুদ্ধ। খবর পেয়ে স্বামী ও তাঁর স্বজনরা এসেছেন। তিনি মৃগীরোগে ভূগছিলেন।