Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিএনপি নেতার মৃত্যুতে এমপি কয়ছর আহমেদসহ বিএনপির নেতৃবৃন্দের শোক

Screenshot

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক ইউপি সদস্য নারিকেলতলা গ্রামের
বাসিন্দা গোলাম আহমদ (৬৫) আর নেই।
আজ রোববার (২২ মার্চ) সকাল ৭ টার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইল্লালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিকেল সাড়ে ৩টায় নারিকেলতলা মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

এদিকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সদস্য সদস্য কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্ববায়ক কমিটির সদস্য জেলা দায়রা জজ কোর্টের পিপি অ্যাডভোটেক মল্লিক মঈন উদ্দিন সুহেল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা বিএনপি আহ্ববায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, সৈয়দ মুসাব্বির, আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ মিঠু, যুগ্ম-আহ্ববায়ক আব্দুল মতিন, দিলু মিয়া,জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহ্ববায়ক জুবেদ আলী লখন, পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া,সদস্য সচিব শামীম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুহেল আহমদ নাসিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহ্ববায়ক মামুনুর রশীদ, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহ্ববায়ক ইমন আহমেদ, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদসহ দলীয় বিভিন্ন পযার্য়ের নেতবৃন্দ।

Exit mobile version