1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিদেশ ফেরত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা জগন্নাথপুরে পুসাজ’র উদ্যোগে ইফতার মাহফিল ও ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠিত আল্লাহর জিকিরে মন শীতল হয় নাস্তিকতা থেকে কোরআনের কাছে ‘আত্মসমর্পণ’ করলেন অভিনেতা গাজী রাকায়েত যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান জগন্নাথপুরে দারুল কিরাতের রসুলপুর মাদ্রাসা ও উত্তর রসুলপুর জামে মসজিদ কেন্দ্রের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রনেতার সংবর্ধনা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ইকড়ছই লতিফিয়া মক্তব্যের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

জগন্নাথপুরে বিদেশ ফেরত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে জগন্নাথপুরে বিদেশ ফেরত অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ রোড এলাকায় প্রবাস বন্ধু ফোরাম জগন্নাথপুর উপজেলা শাখার পক্ষ থেকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ বিতরণকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি ও প্রবাস বন্ধু ফোরামের সভাপতি তাজউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সাংবাদিক গোবিন্দ দেব, সহ সভাপতি ফজর আলী, সাংবাদিক হুমায়ূন আহমেদ, প্রবাস বন্ধু ফোরামের সদস্য খালেদা আক্তার প্রমুখ।
ঈদে সকলের মুখে হাসি ফোটানো ও সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে শহরের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে দুধ, ময়দা, তৈল,সেমাই, চিনি প্রদান করা হয়। আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com