1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, ধর্ষণ মামলায় প্রেমিক কারাগারে

  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১১১ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের প্রলোভনে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে এক প্রেমিককে গ্রেপ্তার করে পুলিশ কারাগারে পাঠিয়েছে।
আজ রোববার (২৭ অক্টোবর) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত তরুণের নাম শাহিন মিয়া (১৯)। তিনি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের হান্নান মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত তরুণ শাহিন মিয়ার সঙ্গে ওই তরুণীর গত এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের আশ্বাসে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়। গত ১৫ সেপ্টেম্বর অভিযুক্ত শাহিন ওই তরুণীকে তার বাড়িতে নিয়ে আসে এবং বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। পরদিন শাহিন ওই তরুণীকে বিয়ে না করে পালিয়ে যায়। খবর পেয়ে ওই তরুণীর বাবা এলাকাবাসীর সহযোগিতা তার মেয়েকে শাহিনের বাড়ি থেকে উদ্ধার করেন। এ ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর ওই তরুণীর বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় শাহিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার দায়ের পর থেকে শাহিন পলাতক ছিল। গ্রেপ্তারের পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com