স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের দাসনোওয়াগাঁও গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক রনজিৎ কুমার দাস(৭৫) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানোর পর গ্রামের শশ্মানঘাটে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজনগুনগাহী রেখে গেছেন।