1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

জগন্নাথপুরে বৃষ্টিতে ফসলরক্ষা বাঁধে ফাটল,আতঙ্কিত কৃষকরা

  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৬ Time View

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মঙ্গলবার রাতের বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধের কয়েকটি প্রকল্পের বাঁধে ফাটল দেখা দিয়েছে। ফলে কৃষকরা ফসল নিয়ে আতঙ্কে ভূগছেন। বুধবার পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব যতন মার্মা নলুয়া ও মইয়ার হাওর পরিদর্শন করে দ্রুত বাঁধের কাজের ত্রুটি শেষ করে কাজ শেষ করতে নির্দেশ দিয়েছেন। এসময় জগন্নাথপুরের ইউএনও আল বশিরুল ইসলাম,পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী ইরফানুল ইসলাম,উপ সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল উপস্থিত ছিলেন।
গতকাল বুধবার নলুয়ার হাওর পরিদর্শন করে দেখা গেছে, নলুয়ার হাওরের দাসনওয়াগাঁও থেকে হালেয়া পর্যন্ত ৩,৪, ৫,৬,৭ নম্বর প্রকল্পের কিছু কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। প্রকল্পের সাথে সম্পৃক্তরা শ্রমিক লাগিয়ে কাজ করছেন।
৬ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আহমেদ আলী বলেন,আমার প্রকল্প এলাকার নদীর তীরের অংশ ধসে পড়ায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশে বিকল্প বাঁধ নির্মাণের মাধ্যমে ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ করছি। তিনি বলেন, ২১ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দে ৫১২ মিটার বেড়িবাঁধের কাজ করছি। আশা করছি নিদিষ্ট সময়ে কাজ শেষ হবে।
হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ শেষ করার কথা। নিয়ম অনুযায়ী কোন বাধের কাজের অগ্রগতি সন্তোষ জনক নয়। এক দিনের বৃষ্টিতে অনেকগুলো বাঁধে ফাটল ও ত্রুটি দেখা দেয়ায় আমরা চিন্তিত। তিনি বলেন নিয়ম অনুযায়ী নিদিষ্ট সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করতে দাবি জানাই।
পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল জানান,বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।আমরা সরেজমিনে হাওর ঘুরে যেসব ত্রুটি রয়েছে সেগুলো নিরসন করতে বলা হয়েছে। তিনি বলেন ৬ ও ৩৩ নম্বর প্রকল্পের বাঁধ ধসে যাওয়ায় কিছু অংশে বিকল্প বাঁধ নির্মাণ করা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com